September 9, 2026, 11:46 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খুলনায় পাটের ঝুট গোডাউনে আগুন, দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে,

Reporter Name

স্টাফ রিপোর্টার -মোল্লা জাহাঙ্গীর আলম”

খুলনার আড়ংঘাটায় পাটের ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।গত শনিবার ৭ই জানুয়ারি দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।এর আগে দুপুর আনুমানিক সাড়ে ১২টায় আড়ংঘাটা সড়কের বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে গোডাউনের আশপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে থেমে থেমে গোডাউন থাকা ঝুট থেকে আগুন জ্বলছে। বর্তমানে আগুন নির্বাপনের কাজ চলছে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আড়ংঘাটা সড়কের বকুলতলা এলাকায় মো. সেলিম শেখের ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আড়ংঘাটা বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি।

বয়রা, খালিশপুর ও টুটপাড়া স্টেশনের সাতটি ইউনিট দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমাদের শার্ট ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।এখন নির্বাপণের কাজ চলছে।আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে।

তিনি আরো বলেন, এখানে এসে গোডাউনের কাউকে পাওয়া যায়নি। আমরা নিজেরাই টিন সরিয়ে কাজ করছি।আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মো: আল আমিন বলেন, দুপুর ১২টার পর গোডাউন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

বসতি এলাকায় গোডাউন করা হয়েছে। এখানে এরআগেও কয়েকবার আগুন লেগেছিল। আগুনে গোডাউনের আশপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST