November 1, 2026, 10:07 pm
শিরোনামঃ
ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় শিশু সুরক্ষায় সমাজকর্মীদের নিয়ে কমিউনিটি ডায়লগ সভা অনুষ্ঠিত

Reporter Name

সানজিম মিয়া – গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের নিয়ে রংপুরের গঙ্গাচড়ায় কমিউনিটি ডায়লগ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় “সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব ” এই বিষয়ের উপর আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গা চড়া ৪নং সদর ইউ’পি চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম লেবু। অনুষ্ঠানে শিশু সুরক্ষার উপর বিশদ আলোচনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোসাদ্দেকুর রহমান,ইসলামিক রিলিফ বাংলা দেশ এর গঙ্গাচড়া প্রতিনিধি কাওছার আহমেদ ,সমা জকর্মী মনিরুল ইসলাম প্রমূখ।

এছাড়া কমিউনিটি ডাইলগ আলোচনা সভায় ইউপি সদস্য,ইউপি সচিব,সমাজসেবক,এনজিও প্রতিনি ধি,শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য ইতিপূর্বে নোহালী ইউনিয়ন ও আলমবি দিতর ইউনিয়নে কমিউনিটি ডায়লগ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৯ টি ইউনিয়নে অবশিষ্ট ইউ’পি গুলোতে পর্যায়ক্রমে শিশু সুরক্ষায় কমিউনিটি ডাইলগ সভা অনুষ্ঠিত হবে।



Our Like Page
Developed by: BD IT HOST