June 1, 2026, 3:34 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যানের সাথে নবগঠিত নোহালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কমিটির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন -র সাথে ১৯ অক্টোবর শনি বার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবগঠিত নোহালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ কমিটির নেতৃ বৃন্দ।

নবগঠিত নোহালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুসা আলম ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কাল্টু এবং সাংগঠনিক সম্পাদক অভিরাম রায়ের নেতৃত্বে নেতৃবৃন্দ গঙ্গাচড়া উপজেলা চেয়ার ম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নোহালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুসা আলম এসময় বলেন,স্বেচ্ছায় সেবা করা অতি মহৎ কাজ এই চেতনায় লালিত হয়ে ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে ঝড়,বন্যা,জলোচ্ছ্বাস, মহামারীসহ যে কোনো জাতীয় দুর্যোগে জনগণের পাশে থেকে সেবামূলক কাজের মাধ্যমে সাধারন মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের পাশাপাশি দেশের যে কোনো ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে সংগঠনটি সম্মুখভাগে নেতৃত্ব দিবে ইনশা আল্লাহ।

সৌজন্য সাক্ষাৎকালে গঙ্গাচড়া উপজেলা চেয়ার ম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন বলেন,দেশের বিরুদ্ধে বিএনপি জামায়াতের নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনারা নতুন কমিটির নেতৃবৃন্দ ঘরে বসে না থেকে শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নতুন কমিটি গঠণ করেন। সংগঠন কে আরও সংগঠিত ও শক্তিশালী করতে হবে। দলের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

মতবিনিময় শেষে নবনির্বাচিত সকল কে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে সাংগঠনিক যেকোনো বিষয়ে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় নোহালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST