June 3, 2026, 6:59 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় বিএনপি – পুলিশ সংঘর্ষ, আহত ২০ নেতাকর্মী

Reporter Name

 

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের সাথে পুলিশের ব‍্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার( ৮ সেপ্টেম্বর ) বাদ আসর দ্রব‍্যমূল‍্যর উর্ধ্বগতি ও নেতা কর্মীদের গুলি করে মারার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির ব‍্যানারে, উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর নেতৃত্বে উপজেলার পুরাতন সোঁনালী ব‍্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল বেড় হতে চাইলে পুলিশ বাধা দেয়।

এসময় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতা কর্মীগণ মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ পিছু হটে। পরে তারা মিছিল নিয়ে জিরো পয়েন্টে হয়ে তাদের পার্টি অফিসের সামনে গিয়ে আবারও জিরা পয়েন্টে মিলিত হয়ে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের ধাওয়া করে।

এসময় বিএনপি নেতা কর্মীও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুলিশ ও তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন‍্য টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

তৎক্ষণাৎ আহতদের সঠিক তথ্য না পেলেও এসময় নেতাকর্মী, পথচারী, সাংবাদিক ও পুলিশ সহ অনেকে আহত হয়েছে। তাদের অনেককেই গঙ্গাচড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায়। রিপোর্টটি লেখা পর্যন্ত গঙ্গাচড়ায় থমথমে অবস্থা বিরাজ করছিল।



Our Like Page
Developed by: BD IT HOST