November 22, 2026, 5:16 am
শিরোনামঃ
ঈদগাঁও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু। গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গণপূর্তের প্রকৌশলী আজাদের অপসারণ দাবি

Reporter Name

স্টাফ রিপোর্টার -নগর গণপূর্ত বিভাগ,ঢাকার নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভি যোগ এনে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। মঙ্গলবার (১১ মার্চ)জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কালাম আজাদ ফ্যাসিবাদের অন্যতম দোসর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা ফরিদ উদ্দিন রতনের ভাগনে। গত অর্থ বছরে ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এ থাকাকালীন সময় কাউন্সিলর রতনকে পাঁচ কোটি টাকার কাজ পাইয়ে দেন। ছাত্র ও জনতার আন্দোলন দমাতে রতনকে অর্থ দেন আজাদ।

মানববন্ধনে বলেন,আবুল কালাম আজাদ নগর গণপূর্ত বিভাগে নিয়ম নীতির তোয়াক্কা না প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে এলটিএমের পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করেন। এভাবে শত কোটি টাকার টেন্ডার বাণিজ্য মহোৎসব হয়েছে যাকোনোভাবে থামছে না। অসংখ্য অভিযোগের পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার।

সাধারণ ঠিকাদার,ছাত্র ও জনতার ব্যানারে আয়োজিত মানবব ন্ধনে বক্তব্য রাখেন মাসুম খন্দকার,আরিফুর রহমান, জাবেদ পাটৌয়ারী, ফখরুল প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST