June 28, 2026, 11:35 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ বিভাগের ধোবাউড়া সহ বেশ কয়েকটি উপজেলায় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির জন্য “কৃষক অ্যাপ” নিবন্ধন এর মাধ্যমে ধান বিক্রির প্রক্রিয়া ডিজিটাল হলেও, এর জটিলতার কারণে সাধারণ কৃষকরা অনেক ক্ষেত্রে বিপাকে পড়ছেন। স্মার্টফোন ব্যবহার, ইন্টারনেট সংযোগ এবং প্রযুক্তিগত জ্ঞানের অভাবে অনেক প্রকৃত কৃষক নিবন্ধন করতে পারছেন না।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায় এইবার উপজেলাতে বোরো আবাদ হয়েছে
১৪ হাজার ৩ শত ২০ হেক্টর। অদ্যবধি পর্যন্ত ধান কর্তন হয়েছে ৪ হাজার ৫০০ শত হেক্টর। বাম্পার ফলন হওয়াই কৃষকরা গুদামে ধান বিক্রি করতে আগ্রহী তারা। কৃষকরা আবেদন করতে বিভিন্ন জনের দ্বারস্থ হলেও অ্যাপ জটিলতায় আবেদন করতে না পেরে হতাশ হয়ে ফিরে আসছে। কৃষক আমির হোসেন, নজরুল ইসলাম বলেন, নতুন আবেদন করতে গেছি অ্যাপে ডুকেনা। আবুল কালাম নামে একজন জানান, গুদামে ধান দেয়া যায়না একটি মহল সেন্ডিকেটের মাধ্যমে ধান

ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করে গুদাম লোড করে। অনেক কৃষক গুদামে ধান নিয়ে আবার ফিরত নিয়ে আসে। এখনতো অ্যাপে আবেদন করা যাচ্ছেনা। এ বিষয়ে উপজেলা খাদ্যদপ্তর কর্মকর্তা মো: মহসীন আলী গণমাধ্যমকে জানান, অ্যাপ জটিলতা সাময়িক সমস্যা বিষয়টি কর্তৃপক্ষ অবগত আছেন। কৃষি কর্মকর্তা আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, কৃষকের বাম্পার ফলন হয়েছে যদিও আবহাওয়া নিয়ে কিছুটা বিপাকে এর পরেও
গুদামে ধান দিতে পারলে লাভের মুখ দেখবে কৃষক। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশারফ হোসাইন গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST