November 9, 2026, 3:36 am
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে চ্যানেল আই এর সাংবাদিক বাবুলের বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাট

Reporter Name

মোঃ তপু শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি:

এলাকার আধিপত্য বিস্তার নিয়ে শশুর বাড়ীর লোকজনের সাথে দ্বন্দের জের ধরে সাংবাদিক আসাদুজ্জামান বাবুলের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যপক ভাংচুর, লুটপাট, পানির লাইন এবং সিসি ক্যামেরা ভাংচুর ও লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন প্রতিপক্ষরা। সন্ত্রাসীরা পিটিয়ে টিনের বেড়া ভেঙে চুরমার করা সহ বাড়ির ভিতরের নানা বিধি ক্ষতি সাধন করেছে।

সোমবার ২৭শে নভেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা পযন্ত প্রায় আড়াই ঘন্টা ধরে সন্ত্রাসীরা এ তান্ডব চালায়।এই সন্ত্রাসী হামলার ব্যপারে জানতে চাইলে সাংবাদিক আসাদুজ্জামান বাবুল জানান, গত ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে সদর উপজেলার চর সোনাকুড় গ্রামের কানছু শেখের ছেলে মাহাবুল শেখ, শহিদুল শেখ ও টিটুল শেখের ছোট ভাই মিটু শেখসহ আরো অনেকে সাংবাদিক বাবুলের শ্যালক নুরু মোল্লাকে প্রকাশ্য লোহার রড়, হকিস্টিক ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও হাত ভেংগে দেয়। গুরুত্বর আহত নুরু মোল্লাকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশবেড় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভতি করা হয়। এ ঘটনায় নুরু মোল্লার বড় ভাই সাহিদ মোল্লা বাদী হয়ে টিটুল শেখসহ আরো অনেককে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে।

এ মামলার প্রধান আসামী টিটুল বাদে বাকিরা সবাই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারো এলাকায় মহড়াসহ মানুষকে ভয়ভীতি দিয়ে বেড়াচ্ছিল। ওই ঘটনার জের ধরে গত ২৭শে নভেম্বর দুপুরের পর নুরু মোল্লার লোকজন সাহিদ মোল্লার মামলার আসামি টিটুলকে পিটিয়ে আহত করে।

খবর পেয়ে টিটুলের চাচা কানছু শেখ ও তার স্ত্রী ফরিদার নেতৃত্বে মাহাবুল শেখ, সাহাবুল শেখ, শহীদুল শেখ, মিটু শেখ, মিন্টু শেখ, ছিন্টু শেখ, জিকরুল শেখ, লেবু শেখ, ওসমান শেখসহ প্রায় ২৫/৩০জন লোক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক বাবুলের শশুর বাড়ী ও সাংবাদিক বাবুলের বসত বাড়ীসহ ৪/৫টি বাড়ীতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট করে।

হামলাকারীরা সাংবাদিক বাবুলের বাড়ীর জানালা-দরজা-রান্না ঘর ভাংচুরসহ ৪টি সিসি ক্যামেরা ভেংগে সংযোগ বিচ্ছিন্ন করাছাড়াও পানির লাইন কেটে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সাংবাদিক আসাদুজ্জামান বাবুলের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, সারা দেশে একের পর এক সাংবাদিকদের উপর হামলা,মামলা, ও নিযর্তনেএর বিরুদ্ধে সকল সাংবাদিকদের রুখে দাড়াতে হবে। যে সকল সন্ত্রাসীরা সাংবাদিক বাবুল ও তার পরিবারের উপর হামলা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান, সেই সাথে সাংবাদিক ও তার পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রশাসনের নিকট জোর দাবী জানান



Our Like Page
Developed by: BD IT HOST