September 19, 2026, 1:19 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে মুজাহিদ হত্যার প্রতিবাদে মানববন্ধ

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি মোঃ তপু শেখ

গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী ছাত্র মুজাহিদ হওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধন থেকে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসি ও মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর নির্বাহী কর্মকর্তার কাছে তারা স্মারকলিপি পেশ করেন।

বুধবার নিহতের পরিবার,স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ মানব বন্ধনের উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান আমিনুজ্জা মান খান মিলন,আওয়ামী লীগ নেতা আবু হানিফ হাওলাদা র ঝন্টু,সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা,বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কোটালীপাড়া উপ জেলা শাখার সভাপতি অশোক কর্মকার,উপজেলা ছাত্রলী গের সভাপতি মেহেদী হাসান মুন,কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি মাইনুল ইসলাম রিমু,মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক লিটন শিকদার প্রমুখ।

নিহত মুজাহিদের পিতা সেকেন্দার হাওলাদার মানববন্ধনে বলেন, উপজেলার কুরপালা গ্রামের চিহ্নিত সন্ত্রাসীরা তার ছেলে কুপিয়ে হত্যা করে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুত্র হত্যার বিচার চেয়ে দ্রুত খুনীদের গ্রেপ্তরেরদাবি করেন।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন বলেন,মেধাবী শিক্ষার্থী মুজাহিদ হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমান বলেন, মুজাহিদ হাওলাদার হত্যা মামলার কিছু আসামি জামিনে আছে ও কিছু পলাতক রয়েছে।পলাতক আসামি দের গ্রেপ্তারের চেষ্টা চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ স্বারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, নিহতের পিতার একটি স্মারকলিপি পেয়েছি। সেটি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

৮ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী শিক্ষার্থী মুজাহিদ হাওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলে জ হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন পর তাকে ছেড়ে দিলে বাড়ীতে নিয়ে আসা হয়। পরে ১৯ এপ্রিল (বুধবার) অসুস্থ হয়ে পড়লে তাকে তোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই অলিদ হোসেন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন।



Our Like Page
Developed by: BD IT HOST