November 6, 2026, 1:28 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মি লনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ই আগস্ট ২০২৩ ইং তারি খ শনিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা হেযবুত তও হীদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি আরিফ মোঃ আলী আহ্সান এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,হেযবুত তওহী দের বরিশাল বিভাগীয় আমির জনাব মো: আল আমিন সবুজ।

মূখ্য আলোচক বলেন,হেযবুত তওহীদ আন্দোলন বিগত ২৮ বছর যাবৎ উগ্রবাদ,সন্ত্রাসবাদ,ধর্ম ব্যবসা,ধর্ম নিয়ে অপরাজনীতি,জঙ্গিবাদ,হুজুগ,গুজব,ধর্মান্ধতা ও সাম্প্রদায়ি কতাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে আমরা সারা দেশে বিভিন্ন স্থানে উগ্রবাদী,সন্ত্রাসবাদী ও ধর্মব্যবসায়ীদের মিথ্যা চার ও হামলার শিকার হয়েছি কিন্তু আমাদের দেশ ও জা তির কল্যানে নিজেদেরকে উৎস্বর্গ করতে একটি দিনের জন্যও পিছপা হইনি। আমরা চাই যাবতীয় অন্যায়,অশান্তি দূর হয়ে মানবজীবনে ন্যায়, শান্তি এবং সুবিচার প্রতিষ্ঠিত হোক। মানুষের তৈরী জীবনব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই এটা প্রমানিত। যুগে যুগে আল্লাহর দেওয়া সত্য জীবনব্যবস্থা মানুষকে শান্তি দিয়েছে এটা ইতিহাস থেকে প্রমানিত। আমাদের সকলকে আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুঙ্গি পাড়া উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ মামুন মোল্লা, বাগেরহাট জেলার মোল্লাহাট থানার সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, বাগেরহাট জেলার রামপাল থানার সভাপতি বখতিয়ার তালুকদার এবং গোপালগঞ্জ জেলা নারী সম্পাদক মোসা: আখি খানম প্রমূখ।গোপালগঞ্জ জেলা শাখার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই আনন্দময় অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সমাপ্ত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST