September 15, 2026, 3:25 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার এক

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রবিউল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, শুক্রবার ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি মোহাম্মদ পুরের ঢাকা উদ্যান হাউজিং এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যা য়ে সন্ধ্যা সাড়ে সাতটায় একতা হাউজিংয়ের ৪নং রোড থেকে ২০ কেজি গাঁজাসহ রবিউল নামের একজনকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান আরো জানান, গ্রেফতারকৃত রবিউল ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST