July 31, 2026, 12:52 pm
শিরোনামঃ
নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ময়মনসিংহে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

এ সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, ত্রিশালের তারেক হোসেন ও গাজীপুরের শ্রীপুরের আলমগীর হোসেন।
ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি হিসেবে পুলিশ পরিদর্শক ফারুক হোসেন যোগদান করার পর থেকে ডিবি পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার হতে শুরু হয়েছে। কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন গত মঙ্গলবার যোগদান করেই মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছেন। নবাগত ওসির মতে, মাদক ও মাদক ব্যবসায়ীসহ চোর ছিনতাইকারীদের সাথে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে নবাগত ওসির এ ধরনের ঘোষণার পর পরই টানা দুইদিন ধরে ডিবি পুলিশ কঠোর অবস্থানে মাঠে নেমেছে।

এরই অংশ হিসেবে বুধবার ডিবির
এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ত্রিশাল বাজার থেকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ত্রিশালের মোঃ তারেক হোসেনকে গ্রেফতার করে।

অপর এক অভিযানে এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকার ছোট কাশর এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গাজীপুরের শ্রীপুরের মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ এ অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST