November 4, 2026, 3:23 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গো-খাদ্যের আড়ালে মাদক পরিবহন, গ্রেফতার ২

Reporter Name

প্রথম বাংলা – গো-খাদ্যের আড়ালে মাদক পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ ওসমান ভুঁইয়া ও মোঃ আকতার হোসেন।সোমবার সন্ধ্যা ৭:১০ টায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা-রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে জানান,দুই মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম রোডের রায়ে রবাগ এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে ডিবি। তল্লাশি চলাকালে নীল রঙয়ের একটি পিকআ পকে থামার সংকেত দিলে ড্রাইভার ও তার পাশের আসনে থাকা ব্যক্তি গাড়ি রেখে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তি তে পিকআপটি তল্লাশি করে গো-খাদ্যের বস্তার আড়ালে রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্ধ করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরো জানান,গ্রেফতার কৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়ার সীমান্তবর্তী এলা কা থেকে গাঁজা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে রাজধানী সহ দেশেরে বিভিন্ন স্থানে সরবরাহ করতো গ্রেফতারকৃত দের যাত্রাবাড়ী থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST