September 10, 2026, 5:52 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী সন্তান সহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত

Reporter Name

এস এম পারভেজঃ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছে।২৩ মে মঙ্গল বার রাত সাড়ে নয়টার দিকে মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খড়গোপুর পশ্চিম পাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।আহতর হলেন ওই গ্রামের কামরুজ্জা মানুজ্জামান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও শিশু সন্তান ফারিয়া (১৩)। মঙ্গলবার রাতেই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।

আহতদের স্বজন ও চাঁদপুর সরকারি জেনারেলহাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খড়গোপুর পশ্চিম পাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়ির আহত কামরুজ্জা মানের স্ত্রী রহিমা বেগম রাতে রান্না করার জন্য ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতে গেলে, হঠাৎ করে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

এতে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।আগুনে কামরুজ্জামান,তার স্ত্রী রহিমা বেগম,মেয়ে ফাহিমা আক্তার ও শিশু সন্তান ফারিয়ার শরীর ঝলসে গিয়ে গুরুতর ভাবে আহত হন।এমন ঘটনা দেখতে পেয়ে বাড়ির অন্যান্য লোকজন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST