August 4, 2026, 6:22 am
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুসের হার নির্ধারণ করা এসিল্যান্ড মাসুদুর সাময়িক বরখাস্ত

Reporter Name

নিজস্ব প্রতিবেদন – জমির নামজারির ক্ষেত্রে ঘুসের হার নির্ধারণের অডিও ভাইরাল হওয়া পিরোজপুরের নাজির পুরের এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) মো. মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞা পন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, মাসুদুর রহমানের বিরুদ্ধে তার সহকর্মীদের নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা প্রদানের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ হয়।

পিরোজপুর জেলা প্রশাসকের তিন সদস্যের তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। তদন্তে অভি যোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রজ্ঞাপনে জা নানো হয়।প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরিশালের বিভাগীয় কমিশনার ১৯ সেপ্টেম্বর মাসুদুর রহমানের এ আচরণকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর ৩(খ) বিধি মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মাসুদুর রহমানকে তার দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯(১) অনুযায়ী সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এর আগে জুলাইয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে একটি সভার কথোপকথনের অডিও সম্প্রতি ইন্টার নেটে ছড়িয়ে পড়ে। সেখানে জমির নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা ছয় হাজার টাকা ঘুস নে বেন বলে নির্ধারণ করে দেন এসিল্যান্ড মাসুদুর রহমান। পরে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব দাশ।



Our Like Page
Developed by: BD IT HOST