চকরিয়ায় ভেওলা-তরচঘাটা সংযোগ সেতু হবে : আব্দুল্লাহ আল ফারুক
Reporter Name
Update Time :
Monday, January 26, 2026
/
436 Time View
/
Share
ইকরামুল হক বিশেষ প্রতিনিধ:
চকরিয়া পৌর শহরের সঙ্গে সংযুক্ত মাতামুহুরি নদীপাড়ের গুরুত্বপূর্ণ ইউনিয়ন পূর্ববড় ভেওলা, বিএমচর আংশিক ও শাহারবিল এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণে তরচঘাটা-ভেওলা সংযোগস্থলে সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নির্বাচনী গণসংযোগকালে বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও আলেম সমাজের নেতৃত্বে বৃহত্তর ১১ দলীয় জোট গঠিত হয়েছে, যা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, পূর্ববড় ভেওলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি জিয়াউল করিম আজমসহ স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মী এবং তিন শতাধিক সাধারণ মানুষ।