September 8, 2026, 4:35 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name

চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

আজ ১২ এপ্রিল ২০২৩ খ্রিঃ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির মার্চ-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার) পিপিএম (বার) মহোদয়।

সভায় মান্যবর সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় মার্চ-২০২৩ মাসে অস্ত্র, মাদক ও চোরাইগাড়ি উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার , প্রতারনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার, মালামাল উদ্ধার ও ছিনতাইকারী গ্রেফতার, হারানো মোবাইল উদ্ধার, পাসপোর্ট সংক্রান্ত জালিয়াতি চক্র গ্রেফতার, আত্মসাৎকৃত মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, ছিনতাই ও ডাকাতি চেষ্টাকালে আসামি গ্রেফতার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৩২ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

মার্চ-২০২৩ মাসে শ্রেষ্ঠ বিভাগের ডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), উপ- পুলিশ কমিশনার (দক্ষিণ); শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন জনাব মোঃ বেলায়েত হোসেন, সহকারী পুলিশ কমিশনার, বায়েজিদ বোস্তামী জোন।

শ্রেষ্ঠ থানা কোতোয়ালী (অফিসার ইনচার্জ জনাব জাহিদুল কবির); শ্রেষ্ঠ ডিবি টিমের ইনচার্জ জনাব এস এম আতাউর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ); শ্রেষ্ঠ এসআই/ আবদুল্লাহ, বায়েজিদ বোস্তামী থানা ও এসআই/ মোবারক , কর্ণফুলী থানা; শ্রেষ্ঠ এএসআই (নিঃ) সাইফুল আলম, পাথরঘাটা পুলিশ ফাড়ি ও এএসআই (নিঃ) মাহাবুব আলম, ইপিজেড থানা ; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই/ আবদুল্লাহ, বায়েজিদ বোস্তামী থানা ও এএসআই/ সাইফুল আলম, পাথরঘাটা পুলিশ ফাড়ি; শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই মাহমুদ লিটন, চাঁন্দগাও থানা; শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই মোঃ সোহেল রানা, বাকলিয়া থানা; শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার এসআই মোঃ মোমিনুল হাসান।



Our Like Page
Developed by: BD IT HOST