July 2, 2026, 11:31 am
শিরোনামঃ
সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করছে ডিএমপি দুদকের মহাপরিচালক পদে রদবদল অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) পদে স্থায়ী পদোন্নতি পেলেন জামাল হোসেন চন্দ্রগঞ্জে একশত পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চারঘাটে শত শত জীবন্ত পাখি হত্যা করায় পিতা ও পূত্রকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

Reporter Name

আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় ফাঁদ পেতে ছয় শতা ধিক জীবন্ত বাবুই পাখি ধরে হত্যা করার দায়ে দুজন শিকারিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার সকালে চার ঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদাল ত পরিচালনা করে তাঁদের এই সাজা দেন। একই সঙ্গে তাঁদের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।দণ্ড পাওয়া ওই দুই শিকারি হলেন মো. আবু বক্কর সিদ্দিক (৫৫) ও তাঁর ছেলে ফিরোজ হোসেন (৩২)। তাঁদের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার মদন হাট গ্রামে।ফিরোজ তার বাবাকে সঙ্গে নিয়ে চারঘা টে তাঁর শ্বশুরবাড়িতে এসেছিলেন। গতকাল মঙ্গল বার দিবাগত রাতে চারঘাটের কাঁকড়ামারী বিল মেরামতপুর এলাকায় ফাঁদ পেতে ছয় শতাধিক পাখি শিকার করেন তাঁরা। সকালে পাখিগুলো জবা ই করে ব্যাগে ভরেন। এ সময় ইউএনও পাখি শিকা রের খবর পান।

চারঘাটের ইউএনও সোহরাব হোসেনের সাথে কথা বললে তিনি জানান,পাখিশিকারি বাবা ও ছেলে আগেও চারঘাটে পাখি ধরেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রতিটি পাখি ১০ টাকা করে হোটেলে বিক্রি করেন তাঁরা। পাখি ধরে হত্যা করায় তাঁরা বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৬ (১) এবং ক (১) ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করেছেন।

সোহরাব হোসেন আরও বলেন,জীব হত্যা মহাপাপ বন্য প্রাণী আইনের ২৬ ধারায় তাঁদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের আরও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়। সকালেই তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠা নো হয়েছে। আর পাখিগুলো স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST