March 18, 2026, 3:33 am
শিরোনামঃ
কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য,সিটি প্রশাসক,পুলিশ সুপার ও মালিক সমিতি কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর”উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন আন্তর্জাতিক বিশ্বতানের এর উদ্যোগে আলোচনা সভা,সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা -রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাই কারীকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। আব্দুল বাসেদ ওরফে বাধন ওরফে বাদল (২২) ও ২। মোঃ নয়ন মিয়া ওরফে বাবু (২৫)।

শনিবার (২২ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন ১০নং গোলচত্বর সংলগ্ন এফএস স্কয়ারের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার থানার একটি টহল টিম জানতে পারে মিরপুর মডেল থানাধীন ১০নং গোলচত্বর সংলগ্ন এফএস স্কয়ারের দক্ষিণ পাশে প্রবেশ পথ সংলগ্ন পাকা রাস্তার উপরে দুইজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় সেখানে পৌঁছায় এবং জনগণের সহায়তায় বাদল ও নয়নকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। ঐসময় তাদের দুই সহযোগী ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা মিরপুর-১০ গোল চত্বর এলাকায় ছিনতাই করার জন্য এসেছিল মর্মে স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানা, জয়পুরহাট সদর থানা ও দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST