July 7, 2026, 1:31 am
শিরোনামঃ
রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল পুলিশ কমিশনার্স টেনিস টুর্নামেন্ট-২০২৩

Reporter Name

প্রথম বাংলা – জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল পুলিশ কমিশনার্স টেনিস টুর্নামেন্ট-২০২৩ ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ শরিফুল আলম।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকায় বাংলাদেশ পুলিশ টেনিস গ্রাউন্ডে ডাবলসে চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় একই সাথে প্রধান অতিথি ও একজন প্রতিযোগী ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

ডাবলসে রানার্সআপ হন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম-সেবা, পিপিএম ও রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইহছানুল ফিরদাউস। প্রতিযোগিতায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সিঙ্গেলের চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ শরিফুল আলম ও রানার্সআপ হন রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইহছানুল ফিরদাউস।

প্রধান অতিথির বক্তব্যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ, খেলায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা, স্পন্সর ওমিকন গ্রুপসহ সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ টেনিস ক্লাবের সভাপতি বিপ্লব বিজয় তালুকদার।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া টেনিস টুর্নামেন্টের স্পন্সর ওমিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST