April 24, 2026, 6:57 am
শিরোনামঃ
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিশু ফাতেমার পরিবারে প্রতিমাসে খাবার পাঠিয়ে প্রশংসিত প্রধানমন্ত্রী পরানগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ ডিএনসি”র গোয়েন্দা কার্যালয়ের অভিযানে চার হাজার পিচ ইয়াবা সহ এক নারী গ্রেফতার বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জয় বাংলা বলা যদি অপরাধ হয়, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন’

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:‘জয় বাংলা বলা যদি অপরাধ হয়, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন’X

আ স ম আবদুর রব। ছবি: সংগৃহীত

‘আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সাথে আরও অনেকে ছিল। জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।’

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিরাজুল আলম খানের (দাদা ভাই) ৮৪তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এসব কথা বলেন। সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন। বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন। তারা বলেছেন বাংলার জয়, বাঙালির জয়।’

তিনি বলেন, ‘বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করেছেন। কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম। বিদ্রোহী কবিও লিখেছিলেন বাংলার জয়, বাঙালির জয়।’

আ স ম আবদুর রব বলেন,’এটা নিয়ে কোর্টে মামলা আছে, আমি এটা নিয়ে আর মন্তব্য করব না।’



Our Like Page
Developed by: BD IT HOST