April 27, 2026, 8:56 am
শিরোনামঃ
লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাইকার সহযোগিতায় ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ডিএমপির “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪”

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মহানগরীর যানযট নিরসন ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ে ডিএমপির “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪” শুরু হয়েছে।

ঢাকা মহানগরীর যানযট নিরসনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত নানা প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন। এ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৪ মে ডিএমপি কমিশনার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত ৮০০ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীজনদের সাথে নিয়ে ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যান্ড রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তী সময়ে ঢাকা মহানগরীতে অবস্থিত সকল বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির এ কার্যক্রমে ও রোড ট্রাফিক সেফটি কনটেস্ট-২০২৪ এ যেন সকল ছাত্র -ছাত্রী অংশগ্রহণ করতে পারেন সেজন্য ডিএমপি মিডিয়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ও জাইকা ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) ও ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম ঢাকা মহানগরীর যানযট নিরসনে ডিএমপির কমিশনারের এ উদ্যোগকে আরো বেগবান করতে প্রতিদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রারগণের সাথে সমন্বয় করছেন যেন ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক সচেতনতামূলক এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন।

ইতোমধ্যে জাইকা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার ও প্রক্টর মহোদয়ের কাছে স্লোগান কনটেস্টের লিফলেট হস্তান্তর এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে ডিএমপি কমিশনারের পুরস্কার ও সার্টিফিকেট প্রদানের বিষয়টি অবগত করেছেন। এছাড়াও ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা ও সচেতনতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ঢাকা মহানগরবাসী ও বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ ডিএমপির ট্রাফিক বিভাগের সচেতনতামূলক এই কার্যক্রমের ব্যাপক প্রশংসা করছেন।
সুত্র, DMP news



Our Like Page
Developed by: BD IT HOST