June 29, 2026, 6:45 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

Reporter Name

স্টাফ রিপোর্টার”

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯জুন)সকাল ১১টায় জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তাদের লক্ষ্য। তিনি বলেন,দেশের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি র গুরুত্ব রয়েছে।জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু সওদাগর, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রহমান সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ফরাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম টিটু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ইমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ, সার এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। কৃষি প্রণোদনার এ উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানান।



Our Like Page
Developed by: BD IT HOST