September 16, 2026, 3:18 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় আটক হলো গরু চোর চক্রের দুই জন সদস্য

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় দুইটি গরু সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, পটুয়াখালী সদর থানার গোপখালী তালুকদার বাড়ি গ্রামের কামাল তালুকদারের ছেলে কামাল তালুকদার (৩২) এবং অপরজন হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার শিবরামপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে আকাশ মোল্লা।শুক্রবার (২২জুলাই) ভোর ৫টা ৩০ মিনিটের সময় উপজেলার সেনেরচর ইউনিয়নের মাদ্রাসা গেট থেকে তাদের আটক করা হয়।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সুজন হক বলেন, নিয়মিত টহলে গঙ্গানগর বাজারে সন্দেহভাজন ভাবে আমি একটি ট্রাক কে সিগন্যাল দিলে গাড়ি না থামিয়ে অধিক গতিতে পালানোর চেষ্টা করে তখন আমরা ট্রাকটির পিছু নেই, কিন্তু কিছুদূর যাওয়ার পরে তাঁকে হারিয়ে ফেলি, পরবর্তীতে খোজাখোঁজির পর গাড়িটি পুনরায় সেনেরচর মাদ্রাসা গেট এর পূর্ব পাশে শুক্কুর মাদবরের বাড়ির সামনে সনাক্ত করে আটক করি তখন চোর দলের সদস্যরা পালানোর চেষ্টা করে, অতঃপর তাদের ধাওয়া করে ২ জন কে আটক করতে সক্ষম হই। ও একটি সাদা কালো মিশ্রিত বর্ণের গাভী ও একটি বাছুর এবং চোরাই কাজে ব্যবহারিত ট্রাক জব্দ করি।

জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকসহ তাদের নিকট থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গরু মালিকদের খোঁজা হচ্ছে। মালিক পেলে আইনি প্রক্রিয়া শেষে গরু হস্তান্তর করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST