রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় প্রেমিকা দখল নিয়ে শিমুলফকির (২২) নামের এক কিশোরের বিরুদ্ধে পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।শনিবার (২৬ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে জাজিরা উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের জাজিরা পারহাউজের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,জাজিরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের তালুক দার কান্দি গ্রামের (১)সাদ্দাম তালুকদার (১৮) পিতা বাবুল তালুকদার,(২)দূর্জয় (২১) পিতা জয়নাল ব্যাপারি (৩) সোহান (১৮)পিতা মোস্তফা খান (৪)দিপু ব্যাপারি (২০) পিতা মৃত মজিবর ব্যাপারি (৫)অনিক (২০) পিতা আজিজ মৃধা।
জানা যায়, ঘটনার দিন সকালে সাদ্দাম তালুকদার তার প্রেমিকার সাথে দেখা করতে প্রেমিকার বাড়ির গাছ বেয়ে উপরে উঠলে স্থানীয় শিমুল ফকিরের চোখে পড়লে তা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং শিমুল ফকির সাদ্দামকে ধাওয়া করলে সে পালিয়ে আসে।
তারই ধারাবাহীকতায় শনিবার (২৬আগষ্ট) সন্ধ্যায় সাদ্দাম ও তার বন্ধুরা মিলে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকার পাড় হাউজের সামনে শিমুলের জন্য ওৎপেতে থাকে।আনুমানিক রাত ৮টায় শিমুলের কাজ হতে ফেরার সময় সাদ্দাম ও তার বন্ধুরা পথে গতিরোধ করে। লাঠিসো টা বের করে তাকে ধরে তাদের গ্রামে নিয়ে যেতে চাইলে শিমুল ফকিরের সাথে থাকা কাজের যন্ত্র সেনি,রড দিয়ে সবাইকে এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
এসময় সাদ্দাম ও তার সাথে থাকা ৪জন গুরুতর জখম হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিনজনের শরীরের অবস্থা অবনতি দেখা দিলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে প্রেরন করে এবং দুইজনকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত দিপু বেপারীর কাছে হামলাকারী কয়জন ছিলো জান তে চাইলে তিনি বলেন শিমুল ফকির,একাই ছিলো সে তাদের সবাইকে জখম করেছে।উক্ত ঘটনায় জাজিরা থানায় ২৫জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।