September 8, 2026, 5:43 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় মা ইলিশ শিকারের দায়ে ৬ জেলে আটক

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৬ জেলেকে আটক করে নিয়মিত মামলা দিয়েছে মাঝিরঘাট নৌ-পুলিশ,

সোমবার  (৩০ অক্টোবর) দুপুরে  মাঝির ঘাট নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মোফাজ্জেল হকের নির্দেশে এস আই মোঃ মমিন উদ্দিন, এএসআই মোঃ ফরিদ আহম্মদ সহ নৌ-পুলিশের একটি দল উপজেলার সফিকাজী গ্রামের পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় ।

আটককৃতরা হলেন, ১। নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার বাসিন্দা আবুল কাশেম সিকদারের ছেলে সবুজ সিকদার (৩৬), ২। মোঃ সোহাগ(৩০), পিতা মোঃ সাগর, ৩। তাজুল ইসলাম (৩২), পিতা মোঃ আবুল কাশেম, ৪। মোঃ শরীফ (২৩) পিতা তালু মিয়া, ৫। মোঃ আলমগীর (২২) পিতা মোঃ খুরশিদ, ৬। জাজিরা উপজেলার সিডারচরের মোঃ জসিম।

মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মমিন  উদ্দিন  বলেন, অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল যার বাজার মুল্য ১লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। 

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোফাজ্জেল হক বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।



Our Like Page
Developed by: BD IT HOST