September 19, 2026, 9:53 am
শিরোনামঃ
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় স্বামীর হাতে স্ত্রীর খুন

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলায় শাবল দিয়ে কুপিয়ে স্বামী তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার (২৮জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বড় কান্দি ইউনিয়নের খলিফা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছেন জাজিরা থানা পুলিশ।

নিহত গৃহবধূ তানিয়া (৩৫) উপজেলার বড়কান্দি ইউনিয়নের কোতোয়াল কান্দি গ্রামের শাহরিয়া জামান কোতোয়ালের মেঝো মেয়ে।

আটক অভিযুক্ত স্বামী জসিম হাওলাদার(৪০) বড়কান্দি গ্রামের বাসিন্দা হামেদ হাওলাদারের ছেলে।জসিম-তানিয়া দম্পতির তামিম(১৪) ও আমিন(৭) নামের দুই পুত্র সন্তান আছে।

নিহত তানিয়া(৩৫) এর পিতা শাহরিয়া জামান কোতোয়াল বলেন, পূর্ব থেকেই বিভিন্ন কারনে আমার মেয়েকে তার স্বামী জসিম হাওলাদার ও তার পরিবারের সদস্যরা মারধর করতো। গতকাল ৮ হাজার টাকার জন্য আমার মেয়েকে মারধর করে আমার বাড়িতে পাঠিয়ে দিলে আমি আমার মেয়েকে ৮হাজার টাকা দিয়ে তার শশুর বাড়িতে পাঠিয়ে দেই। আজকে দুপুর ১২টার দিকে তার স্বামী ও তার পরিবারের সদস্যরা মিলে শাবল দিয়ে কুপিয়ে আমার মেয়েকে হত্যা করেন। আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে আটক করে জাজিরা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST