August 28, 2026, 6:24 pm
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরার পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত

Reporter Name

ইমরান হোসাইন প্রতিনিধি: (শরীয়তপুর)

জাজিরায় পদ্মাসেতু এলাকায় চলন্ত অবস্থায় একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছনে পেছন দিক থেকে আসা একটি এম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে মারাত্মক সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭-জানুয়ারী) পদ্মাসেতু দক্ষিণ থানার কাছাকাছি জায়গায় ভোর ৬ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতদের একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন। পরিচয় শনাক্ত কৃত ব্যাক্তির নাম রবিউল ইসলাম(২৯)। তার বাড়ি ঢাকা উত্তর সিটি করপোরেশনের তালতলার খিল গাঁও এলাকায়। এছাড়া দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ মোঃ মাসুদ রানা নামেও একজন রয়েছে।

জানা যায়, শিবচর থেকে এম্বুল্যান্সে করে রোগী নিয়ে যাচ্ছিলেন ঢাকায়। এরইমধ্যে পদ্মাসেতু এলাকায় দূর্ঘটনার স্বীকার হলে এম্বুলেন্সটির ড্রাইভার ও তার মধ্যে থাকা রোগীসহ মোট ৬জন তথা এম্বুলেন্সে থাকা সবাই ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়।

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন জানান, আমরা হঠাৎ খবর পাই পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে। সাথে সাথে সেখানে গিয়ে দূর্ঘটনার স্বীকার গাড়িগুলো সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাই এবং লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসি।

পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান,হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার চেচামেচি শুনে উঠে আসি। এসে দেখি দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এনে তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো আমরা উদ্ধার করি।

হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মোঃ মারুফ হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভি স ও দক্ষিণ থানা পুলিশকে সাথে নিয়ে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে সুরতহাল করেছি। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে এখান থেকেই সজনদের হাতে লাশ তুলে দেয়া হবে।

নিহতরা

রোগী জাহানারা বেগম(৫৫),স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি(২৮),রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা(৩০), গাড়ি চালক জ্বিলানি(২৮),গাড়ির হেল্পার রবিউল ইসলাম(২৬), সাংবাদিক মাসুদ রানা(৩০)



Our Like Page
Developed by: BD IT HOST