August 25, 2026, 4:58 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন

Reporter Name

প্রথম বাংলা : জাতীয় ভলিবল প্রতিযোগিতায় নারী বিভাগে বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল বাংলাদেশ আনসারকে ৩-০ সেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় আটটি নারী ভলিবল দল অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচ ৮ জুলাই ২০২৫ (মঙ্গলবার) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বাহারুল আলম বিপিএম এর সাথে সাক্ষাৎ করেছেন।

আইজিপি পুলিশ নারী ভলিবল দলের কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা,খেলোয়া ড় ও কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি নিয়মিত চর্চা এবং অনুশীলনের মাধ্যমে সাফল্যের এ ধারা বাহিকতা আগামীতেও অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি আবু নাছের মোহাম্মদ খালেদ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন এ সময় উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST