March 28, 2026, 7:12 pm
শিরোনামঃ
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ধর্ষণ মামলার আসামি ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হান্নান গ্রেফতার হয়নি সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার ময়মনসিংহে কুখ্যাত মাদক ব্যবসায়ী নাজিম মীর গ্রেফতার, ইয়াবা উদ্ধার এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটি আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র বার্তা সম্পাদকের জন্মদিনে সম্পাদক খান সেলিম রহমান এর শুভেচ্ছা

Reporter Name

মোঃ স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধিঃ– ১১ অক্টোবর ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সদ্য পদোন্নতি প্রাপ্ত বার্তা সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার এর ৩৩ তম জন্মদিন উপলক্ষে, মাতৃজগত পরিবারের অভিভাবক বিশিষ্ট লেখক সাংবাদিক কলামিস্ট জনাব খান সেলিম রহমান তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান।মোঃ মাহিদুল হাসান সরকার ১৯৮৯ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাট ইচলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তার পিতার নাম মৃত আব্দুল মতিন সরকার তিনি ১৯৮০সাল থেকে যতদিন পৃথিবীতে ছিলেন সম্মানের সহিত বিভিন্ন পত্র পত্রিকা’র সাংবাদিক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন।সাংবাদিক মাহিদুল হাসান সরকার এর দাদী মরহুম আমেনা বেগম এলাকার সাধারণ মানুষকে সূ-শিক্ষায় শিক্ষিত করার কথা ভেবে নিজ জমিতে তৈরী করেন।

প্রাইমারী স্কুল, আজ যে স্কুল হাট ইচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত পেয়েছে।
তিনি গ্রামের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠায় জমি দিয়ে সহোযোগিতা করেছেন ও অসহায় ভূমিহীন একাধিক পরিবারকে নিজ গ্রামে বসতবাড়ি করার জন্য জমি দিয়েছেন।

সাংবাদিক মাহিদুল হাসান সরকার এর সাংবাদিকতা শুরু তিনি ২০০৪ সাল হতে বগুড়ার শেরপুর উপজেলার একমাত্র সরকারি মিডিয়া তালিকা ভূক্ত পত্রিকা’র সম্পাদক দক্ষিণ বগুড়ার বিশিষ্ট প্রবীণ সাংবাদিক মুন্সি সাইফুল বারী ডাবলুর হাত ধরে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকা’র সাংবাদিক হিসেবে।সাংবাদিকতা পেশায় আসেন।
পরবর্তীতে তিনি ২০০৪ সালেই ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণতদন্ত পত্রিকা’য় কাজ শুরু করেন।

এভাবেই তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র পত্রিকা’য় সততার সহিত সাংবাদিকতা করেন।

অনেক চড়াই উৎরাই পেরিয়ে বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা’র সহকারী সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র বার্তা সম্পাদক, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং একাধিক আইপি টিভি ও নিউজ পোর্টালের উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে সততার সহিত কাজ করে আসছেন।

আজ সাংবাদিক মাহিদুল হাসান সরকার এর ৩৩ তম শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের অভিভাবক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন ও Mtv প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খান সেলিম রহমান তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সেই সাথে তিনি সকলের দোয়া কামনা করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST