ধর্ষণ মামলার আসামি ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হান্নান গ্রেফতার হয়নি
Reporter Name
Update Time :
Thursday, March 19, 2026
/
137 Time View
/
Share
স্টাফ রিপোর্টার : গত ১১/০৩/২০২৬ তারিখে গুরুতর অভিযোগের পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি ধর্ষণ মামলার আসামি।
ঘটনার পর থেকেই একটি পক্ষ তাকে বাঁচানোর জন্য নানাভাবে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠছে। এতে করে জনমতে ক্ষোভ ও সন্দেহ আরও বাড়ছে।
ভুক্তভোগী ন্যায়বিচারের অপেক্ষায়, আর অভিযুক্ত এখনো আইনের বাইরে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন কি সবার জন্য সমান, নাকি প্রভাবশালীদের জন্য আলাদা ব্যবস্থা—এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে।
আর কোনো ধরনের চাপ বা প্রভাবের তোয়াক্কা না করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এমনটাই বলছিলেন ভুক্তভোগী নারী।