November 5, 2026, 1:03 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের গাছা থানাধীন বড়বাড়ি বাস স্ট্যান্ডে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসি য়েশনের উদ্যোগে, ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন সাংবাদিক সংগঠনের নেতারা,এসময় বক্তব্যের জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন বলেন,জামালপুরের বকশীগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাপ রাব্বানী নাদিমকে প্রকাশ্য পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা,এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ,আমরা জানতে পেরেছি এর পিছনে কলকাঠি নেড়েছেন বাবু নামের একজন চেয়ারম্যান আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি,সেই সাথে এ ঘটনার সাথে আরো যারা জড়িত রয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই,

শুধু সাংবাদিক গোলাম রাব্বানীকে নয়,সারা দেশ জুড়ে চলছে সাংবাদিকদের হত্যা,হয়রানি মূলক মামলা,হামলা, অত্যাচার সহ অবিচারের সম্মুখীন হচ্ছে সাংবাদিকরা,অথচ সাংবাদিকদের কে বলা হয় জাতির বিবেক,জাতির আয়না, জাতির চতুর্থ স্তম্ভ,মহান এই পেশারটির সাথে যারা জড়িত তাদের কণ্ঠনালী চেপে ধরার জন্য,সারা দেশব্যাপী মেতে উঠেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং সন্ত্রাসীরা,এদের বিরুদ্ধে প্রশাসন সঠিক উদ্যোগ গ্রহণ না করলে হয়তো আগামী দিনগুলোতে এসব নৈরাজ্য মূলক তাণ্ডব চালাতে ও তারা পিছু হাঁটবে না,বিভিন্ন রাজনৈতিক নেতাদের অপকর্ম নিয়ে পত্রপত্রিকা সহ টেলিভিশনগুলোতে নিউজ প্রকাশিত হয় তাদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নিতে আমরা দেখি না,কিন্তু সাংবাদিকদের বেলায় বিষয়টি অন্য একটু ১৯ থেকে ২০ হলেই তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হয় না,তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়,

এমনকি তাদের বাড়িতেও হামলা হয়,অথচ প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া অপরাধীদের বিভিন্ন অপরাধের চিত্র সাংবাদিক মাধ্যমে উঠে আসে,যেখানে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর গুলো সাংবাদিকদের কাজে সহায় তা করার কথা,তাই আসুন সকল ভেদাভেদ ভুলে সকল সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করি,আর অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকের কলম চলছে এবং চলবেই,এই কলম যারা থামাতে আসবে তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না,জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল,টঙ্গী প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক যায় যায় দিন পত্রিকার রেজাউল করির রাজিব, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দৈনিক খবরপত্রের প্রতিনিধি বশির আলম,জার্নালিস্ট ওয়ে লফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আনন্দ টেলিভিশ নের প্রতিনিধি মোঃ শাকিল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি মাহবুবুর জিলানী,

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি টিটন কুমার ঘোষ,দৈনিক আমার কাগজের স্টাফ রিপোর্টার খোকা আমিন,দৈনিক একুশের সংবাদের প্রতিনিধি রাজু আহমেদ,আজকের বসুন্ধরের প্রতিনিধি জয়,দৈনিক ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল,নুরুল হক,নুর নাহার প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST