September 26, 2026, 9:56 am
শিরোনামঃ
আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাহাজে কম খরচে হজ পালন করতে পারবেন হজযাত্রীরা: ধর্ম উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা-ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাহাজের মাধ্যমে এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার অনুম তি দিয়েছে সৌদি আরবের প্রশাসন। ফলে এ বছর কম খরচে তিন হাজারের মতো যাত্রীদের জাহাজযোগে হজে পাঠানো হবে। এতে বিমানের চেয়ে অনেক কম খরচে হজ পালন করতে পারবেন এদেশের হজযাত্রীরা।গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মাদারীপুরের শিবচর উপজেলার জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাধীনতার পূর্ব এবং স্বাধীনতা উত্তর সময়ে হাজিরা জাহাজে করে হজ করতে যেতেন।আমরা পরীক্ষামূলক ভাবে জাহাজে করে হাজীদের হজে পাঠানোর বিষয়ে সৌদির এক মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সৌদি সরকারের এ বিষয়ে সম্মতি আছে। ইতোমধ্যে আমরা জাহাজ কোম্পানির মালিকদের সঙ্গে আলাপ করেছি। এ বছর আমরা জাহাজে অন্তত তিন হাজার যাত্রী পাঠাব। আমরা অন্তত একটা ডোর অপেন করে দিতে চাই। এ দেশের সাধারণ মানুষ যাতে কম খরচে হজ করতে পারে।

তিনি আরও বলেন,হাজিদের সার্বিক সহযোগিতার বিষয়েসৌদি সরকার আন্তরিক রয়েছে। আমার আপাতত দুটি প্যাকেজ চালু করব। স্বল্প খরচে কাবা শরীফ এবং মদিনা শরীফ থেকে এক কিলোমিটারের মধ্যে এবং আরেকটা একটু দূরে। হাজিরা পায়ে হেঁটেও যেন আসতে পারে। তাছাড়া বাংলাদেশ বিমানে খরচ বেশি। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, যাতে খরচ কমানো যায়। আমরা আশাবাদী, হজ প্যাকেজগুলো সাশ্রয়ী মূল্যে করতে পারবো।

কওমী মাদরাসার সনদের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, কওমী মাদরাসা থেকে প্রাপ্ত সনদ বিগত সরকার এমএ (মাস্টার্স) মান দিয়েছে। এবার আমরা যেটা করব, মাদরাসার হুজুরদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রাপ্ত সনদ কোন কোন ফিল্ডে কাজে লাগানো যায়,যেমন স্কুল,কলেজ,মাদরাসা,সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন জায়গায় আমরা যদি তাদের ঢুকাতে পারি, তাহলে কওমী মাদরাসার সনদপ্রাপ্ত আলেমগণ তাদের খেদমত করতে পারবেন।
সুত্র, mp news



Our Like Page
Developed by: BD IT HOST