September 20, 2026, 5:10 am
শিরোনামঃ
অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান গবেষণায় বিনিয়োগে এত কার্পণ্য কেন?উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জিএমপি কমিশনারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

Reporter Name

 

প্রথম বাংলা – গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম,বিপিএম (বার),পিপিএম (বার) মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। জিএমপির সর্বস্তরের অফিসার ও ফোর্সের উপস্থিতিতে এ আয়োজন করা হয়।

জনাব মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম (বার) মহোদয় দীর্ঘ ১১ মাস গাজীপুর মেট্রোপলিটন পুলি শের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি গাজীপুর নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দিয়েছেন। গাজীপুর মহানগর এলাকায় রোড ডিসিপ্লিন ও ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনেছেন মাদক,ছিনতাইকারী,ভূমিদস্যু,চাঁদাবাজ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণে নজিরবিহীন দক্ষতার পরিচয় দিয়েছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে কর্মকালীন সময়ের পুরোটা জুড়ে জিএমপির সকল অফিসার ও ফোর্স একটি টিম হয়ে কাজ করায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জনসেবাই পুলিশের ধর্ম। জনসাধারণের প্রাপ্য সেবা প্রাপ্তিতে সকল পুলিশ সদস্য পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। গাজীপুর মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তিনি এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে বিদায়ী অতিথিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST