July 5, 2026, 11:48 pm
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জুলিও কুঁরি’ পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী ॥ বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তির প্রতীক ‘জুলিও কুঁরি’ পদক প্রাপ্তির ৫০ তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

পরে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও ৭১এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান,সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম,সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মুন্সি মো: আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর হিল্টু, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST