July 19, 2026, 6:58 pm
শিরোনামঃ
অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বাবিকিউ পার্টি -২০২৬ অনুষ্ঠিত সভাপতি-শাহীন ও সাধারণ সম্পাদক নাছির নির্বাচিত কোন পরীক্ষা না দিয়েই চাকরি, মন্ত্রণালয়ে যোগদান করতে এসে ধরা তনু হ’ত্যা মামলার প্রথম আসামি সম্পর্কে নতুন তথ্য দিলেন আইনমন্ত্রী সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত “টাউন হল সভা সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং অনুষ্ঠিত সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও ৩৫ লাখ টাকা লুট: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৯ শাহজাদপুর কর্মসূচি (এডিবি) এর আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জয় রাজনীতিতে আসবে কি না, সিদ্ধান্ত তার: শেখ হাসিনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে সক্রিয় হবেন কি না, সে ব্যাপারটি তার নিজের ও দেশের মানুষের চাওয়ার ওপর নির্ভর করছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে রবিবার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

জয়কে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। সুতরাং রাজনীতিতে জড়িত হওয়ার ব্যাপারটা তার ওপরই নির্ভর করছে। সে দেশের জন্য কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ সন্তান সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন তিনি।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের জন্য যে কাজ করছি, এর সব পরিকল্পনাই তার। সে আমাকে সাহায্য করছে, কাজ করছে। কিন্তু দল বা মন্ত্রণালয়ে পদ নেয়ার কথা সে কখনই ভাবে না। সজীব ওয়াজেদ জয় যেন আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন, একসময় দলের মধ্য থেকে সে দাবি উঠেছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, এমনকি আমাদের দলীয় সম্মেলনেও তার পদ নেয়ার তীব্র দাবি উঠেছিল। তখন আমি তাকে বললাম, মাইক্রোফোনের কাছে যাও, যা করতে চাও বলো। সে গেল, বলল, ‘এই মুহূর্তে আমি দলে কোনো পদ চাই না। এর চেয়ে বরং এখানে যারা কাজ করছেন, তাদের পদ দেয়া হোক।

আমি কেন একটা পদ দখল করব আমি মায়ের সঙ্গে আছি। আমি দেশের জন্য কাজ করছি, মাকে সাহায্য করছি। এটাই করে যাব। সে আসলে এভাবে ভাবে। সুতরাং তার জন্য আমাকে কিছু করতে হবে তা না। করব না।

ছেলেকে দলের পদে আনার ব্যাপারে কী ভাবছেন- এ প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, এটা জনগণের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, চার দিনের রাষ্ট্রীয় সফরে ৫ সেপ্টেম্বর ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লির হায়দরাবাদ হাউসে শীর্ষ বৈঠকে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে দু দেশের পক্ষে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে।
সৌজন্যে, mp news



Our Like Page
Developed by: BD IT HOST