June 29, 2026, 12:01 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবীতে মানববন্ধন

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে শিক্ষাক্রম-২৩ সংস্কার,বিতর্কিত পাঠ্য ক্রম বাতিল ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই পাঠ্যক্রম প্রণয়নের সাথে জরিতদের শাস্তির দাবিতে মানবব ন্ধন অনুষ্ঠিত হয়েছে।ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি সদর থানা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬জানুয়ারী) সকাল ১০টায় ঝালকা ঠি প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ডা. মো: শাখাওয়াত মৃধা,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি আকন মো: রবি উল ইসলাম,সাধারণ সম্পাদক মুহা. ওয়ালিউ ল্লাহ সর্দার,সদর থানা পশ্চিম শাখার সভাপতি মো: দ্বীন ইসলাম,সাধারণ সম্পাদক মো: ফেরদৌস খান, সদর থানা পূর্ব শাখার সভাপতি সৈয়দ আলী হাসান প্রমুখ।

বক্তারা এই বিতর্কিত পাঠ্যক্রম অতিদ্রুত সংস্কারের দাবি জানান। অন্যথায় তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম ঘোষিত যে কোন কঠোর কর্মসূচিতে সদর থানা ইসলামী ছাত্র আন্দোলন ও সাধারন জনতার অংশগ্রহনের মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। এরপর ঝালকাঠি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST