September 12, 2026, 3:36 am
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে সাবেক উপজেলা চেয়ারম্যান’র বাড়িতে দুধর্ষ ডাকাতি

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলা সদরের বাইপাস মোড়ের মৃত মোহাম্মদ মৃধার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিলন মাহমুদ বাচ্চুর বাড়িতে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার ছোট মেয়েকে নিয়ে মিলন মাহমুদ বাচ্চু ঢাকায় যায়। রাতে বাসায় তার স্ত্রী মাহমুদা খানম একা ছিল। সে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। গভীর রাতে ভবনের পিছনে রান্না ঘরের খোলা জানালা থেকে কৌশলে দরজার সিট কানি খুলে ভিতরে প্রবেশ করে ৮/১০জনের একটি ডাকাত দল। এ সময় মাহমুদাকে বেধে ভবনের মধ্যে তান্ডব চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় তারা।

চেয়ারম্যানের সহধর্মিনি শিক্ষিকা মাহমুদা খানম জানায়, ঘুমের মধ্যে রাতের কোন এক সময় ডাকাত দল তার বেডরুমে ডুকে গলায় চেইন টান দিয়ে নিলে তার ঘুম ভেঙ্গে যায়। এ সময় মুখোশ পড়া ৮ জনের একটি ডাকাত দল রুমের লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে তার হাত মুখ বেধে ফেলে। পরে প্রতিটি রুমে তান্ডব চালিয়ে সব ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালঙ্কার সহ আরো মালামাল হাতিয়ে নিয়ে চলে যায় ডাকাতরা।

রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। তবুও অপরা ধীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST