June 24, 2026, 10:09 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠির রাজাপুরে উপ-নির্বাচনে মরিয়ম বিজয়ী

Reporter Name

আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে নীকটতম প্রতিদ্বন্দির চেয়ে ২৬ ভোট বেশি পেয়ে বই প্রতীকে মরিয়ম বিজয়ী হয়েছে।

বুধবার (২নভেম্বর) সকাল ৮টায় ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়। কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে তবে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিলো।

কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এই ৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ৯৭৬৩ জন। পুরুষ ভোটার সংখ্যা ছিলো ৪৯৭৭ জন এবং নারী ভোটার সংখ্যা ছিলো ৪৭৮৬ জন। এর মধ্যে বই প্রতীকে ১১৪৯ ভোট পেয়ে মোসাঃ মরিয়ম বেগম (টিয়ন) বিজয়ী হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির যুগ্নআহব্বায়ক ও গালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মনিরুজ্জামান লাভলু’র স্ত্রী সৈয়দা রেহানা লাবলু বক প্রতীকে ১১২৩ ভোট পেয়েছেন। এবং গালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হাওলাদার এর পুত্রবধূ মোসাঃ হাফসা আক্তার কলম প্রতীকে ৯৯৭ ভোট পেয়েছেন।

উল্লেখ্য এই ১,২ ও ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোসাঃ হাফিজা ফিরোজ গত ১২ আগষ্ট মারা যাওয়া এই সংরক্ষিত আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।



Our Like Page
Developed by: BD IT HOST