October 31, 2026, 12:04 pm
শিরোনামঃ
জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম অসহায় মানুষের পক্ষ নিয়ে ভূমি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলেন এটিএম জাহেদ সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র

Reporter Name

মোঃ সেলিম : সরকারি ধান কেনা কার্যক্রমে অনিয়মে বঞ্চিত হচ্ছে কৃষক আর লাভবান অসাধু চক্র। ধান সংগ্রহে সরকার খাদ্য গুদামে সরাসরি কৃষক থেকে ধান না কিনে ব্যবসায়ীদের থেকে কিনে গুদামে মজুদ করছে। সরকারি গুদামে ধান দেয়ার জন্য তৈরি করা কৃষকের তালিকায় অকৃষকদের নাম অন্তর্ভুক্ত করে তাদের নামে ধান দেখিয়ে সরকারি অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র।

তাতে সরকারি দামে ধান বিক্রির সুযোগ থেকে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছে। টাংগাইল জেলার ঘাটাইল, মধুপুর, ধনবাড়ি কালিহাতি নেত্রকোনা জেলার কেন্দুয়া, জারিয়া, খালিয়াজুড়ি, আটপাড়া বারহাট্ট। জামালপুর জেলার বকশিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ সহ দেশের বিভিন্ন এলাকায় চলতি বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে।

বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও মিলাররা কৃষকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে সরকারি গুদামে ধান সরবরাহ করছে বলে জানা যায়। সরকারি নিয়ম অনুযায়ী কৃষকের কাছ থেকে,প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং অনুমোদিত মিলারের কাছ থেকে সেদ্ধ চাল ৪৯ টাকা দরে কেনার কথা

ভুক্তভোগী এবং খাদ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।সংশ্লিষ্ট সূত্র মতে, সরকার চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে মোট ১৮ লাখ টন ধান
ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। তার মধ্যে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সেদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চাল কেনা হবে। তাছাড়া ৫০ হাজার টন গমও সংগ্রহ করা হবে।

সারা দেশে গত ৩ মে থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় ছিলো ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে সরকার। ধানের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা। আর সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা তার মধ্যে বিগত ১২ আগস্ট পর্যন্ত মোট ১৫ লাখ ৫৫ হাজার ৩৭২ টন বোরো ধান-চাল সংগ্রহ হয়েছে। তার মধ্যে ধান ৫ লাখ ৭৫ হাজার ৪৩০ টন, সেদ্ধ চাল ১০ লাখ ৯২ হাজার ১৪৭ টন এবং আতপ চাল ৮৮ হাজার ৬৭৩ টন। আর গম ৫২৩ টন সংগ্রহ হয়েছে।

সূত্র জানায়, মাগুরার মহম্মদপুর উপজেলায় ক্ষমতাসীন দলের”এক নেতাকে কৃষকের কাছ থেকে ৭০০ টন ধান সংগ্রহের দায়িত্ব দেয়া হয়। কিন্তু তিনি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করে সরকারি’খাদ্যগুদামে জমা না দিয়ে একটি চাতালকলের মালিকের সাথে চুক্তি করেন। ওই চাতাল মালিকের গুদামে ধান রাখা হয় আর ধান রাখার বিনিময়ে প্রতি টনে পাঁচ হাজার টাকা নেন বলে অভিযোগ উঠেছে।

তাছাড়া বস্তা সঙ্কটের কথা বলে নেত্রকোনারর কেন্দুয়া,বার হাট্টা খাদ্য গুদামে কুড়িগ্রামের রাজারহাটে গুদামে কৃষক দের ধান না নিয়ে একটি অটো রাইস মিলে সরবরাহের জন্য টোকেন দেয়ার অভিযোগ উঠেছে তবে অভিযোগের পর রাজারহাট।
উপজেলা প্রশাসন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। অপরদিকে ধান সংগ্রহে জালিয়াতির কারনে সম্প্রতি নেত্রকোনা জেলার এলএসডির এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে বদলি করা হয়েছে।

একটি সুত্রে জানা যায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশ উপেক্ষা করে টাংগাইল জেলার ঘাটাইল, মধুপুর, ধনবাড়ি, কালিহাতি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি বোরো ধান ও চাউল সংগ্রহে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্ন মানের চাউল ক্রয় করে এবং সিন্ডিকেটের কাছ থেকে ধান ক্রয় করে লাখ, লাখ টাকা কামিয়ে নিয়েছেন।

মধুপর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসাইন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে কোটি, কোটি টাকার ব্যাংক ব্যালেন্চ ও সহায় সম্পদ গড়ে তোলেছেন। জামালপুর শহরে নির্মাণ করেছেন আলিশান বাড়ি’তার আয়কর বিবরনীতে তথ্য গোপন করা হয়েছে। তিনি উপ খাদ্য পরিদর্শক এহসান এর মাধ্যমে ঘুষের টাকা নেন।

এ ব্যাপারে মধপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসাইন এর বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও রিসিভ করেননি।



Our Like Page
Developed by: BD IT HOST