July 29, 2026, 9:56 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টাঙ্গাইলের মধুপুরে বুদ্ধী প্রতিবন্ধী কিশোরিকে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ

Reporter Name

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্যপাড়াএলাকায় এক বুদ্ধী প্রতিবন্ধী কিশোরিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। পিরোজপুর মধ্যপাড়া গ্রামের লাল মিয়ার বুদ্ধী প্রতিবন্ধী (১২) কিশোরী মেয়েকে একই এলাকার কলিম উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬০) বাড়ীতে কেহ না থাকার সুযোগে এ ধর্ষণের অপচেষ্টা করেছে বলে জানা যায়।

বুদ্ধী প্রতিবন্ধী কিশোরীর পিতা লাল মিয়া জানান গতকাল আমরা সকালে কেউ বাড়ীতে না থাকার সুযোগে লম্পট মজিবর রহমান আমার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে আমাদের থাকার ঘরে নিয়ে তাকে ধর্ঘণের চেষ্টা চালায়।

এসময় আমার বড় মেয়ে কোচিং পড়ে বাড়ীতে এসে লম্পট মজিবরকে আপত্তিকর অবস্হায় দেখতে পায়। সে ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট মজিবর পালিয়ে যায়। এব্যাপরে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এঘটনায় এলাকার লোকজন প্রশাসনের নিকট লম্পট মজিবরের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।



Our Like Page
Developed by: BD IT HOST