May 2, 2026, 9:17 pm
শিরোনামঃ
৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শেখ সেলিম এমপির শ্রদ্ধা

Reporter Name

মোঃ তপু শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলা দেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদসদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সহোদর শেখ মারুফ ও কনিষ্ঠপুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফি রাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান,সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী,সাধারণ সম্পা দক আবু সিদ্দিক সিকদার,গোপালগঞ্জ জেলা যুবলী গের সাধারন সম্পাদকি এম,বি সাইফ বি মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির,সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু,খানা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি,শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম,

পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ রাসেল,শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও পাইককান্দি ইউপি চেয়ারম্যান ইছানুর রশীদ রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন

উল্লেখ্য, ২৯ নভেম্বর শেখ ফজলুল করিম সেলিম এমপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।



Our Like Page
Developed by: BD IT HOST