July 5, 2026, 6:12 pm
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়ায় নোটারী দলিলে নামজারি,জানতে চাইলে তহসি লদারের ভাড়াটিয়া দালাল কর্তৃক সাংবাদিককে হুমকি

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি:ঘটনাটি ঘটিয়েছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের সাবে ক তহশিলদার বর্তমানে পাটগাতি তহশিলদার ভূমি উপ -সহকারী কর্মকর্তা শ্যামল কুমার রায়। গোপন সূত্রে জানা যায় টাকার বিনিময়ে এই অবৈধ কাজটি করেছে তহশিলদার।

ব্যপারটি এলাকায় জানা জানি হলে দৈনিক একুশের বানী জেলা প্রতিনিধি মো. তপু শেখ তহসিলদারের কাছে জানতে চাইলে তহশিলদার ক্ষুব্ধ হয়ে তার সহ যোগী কতিপয় দালাল দিয়ে তাকে মুঠফোনে গালা গাল ও হুমকি দেয়।

ভুক্তভোগী আঃ মালেক টুঙ্গিপাড়া সহকারী কমিশনার ভূমি বরাবর ১৯৯৯(আইএক্স-১)/২০২২-২০২৩ নং নামজারি কেসের ৩১৩ নং খতিয়ানটি বাতিল করার জন্য আবেদন করেছে বলে জানা যায়, ঐ অভিযোগে পত্রে আবেদনকারী লিখেছে সে তার জমির নামজারি করিতে কাগজপাতি নিয়ে সহকারী কমিশনার ভূমি অফিস টুঙ্গিপাড়া গেলে দেখতে পায় তার জমি ও তার শরিকদের জমি টুঙ্গিপাড়া কুশলী ইউনিয়নের আয়েন উদ্দিন শেখের ছেলে মো. কবির শেখের নামে নামজারি হয়ে গেছে।

জানা যায় যে জমিতে নামজারি করা হয়েছে সে জমির কোন সাব-রেজিস্ট্রি দলিল নাই। যে দলিল আছে তা নোটারি দলিল। আমাদের জানামতে নোটারি দলিল মুলে নামজারি করা সরকারের কোন আইন নাই। ইউনিয়ন তহশিলদার যে ভূমিতে নামজারি করেছে তার দাগ/প্লট নাম্বার ঠিক থাকলেও দলিল নাম্বার ভুয়া। দলিল নং- ১৬৫ খুঁজে পাওয়া যায় নাই এই নম্বরের কোন দলিল রেজিস্টারে পাওয়া যায়নি।

ব্যপারটি পাটগাতি ইউনিয়ন ভূমি আফিস তহশিলদার শ্যামল কুমার রায়ের কাছে জানার জন্য তার মুঠফো নে বার বার চেষ্টা করে পাওয়া গেলেও কোন সঠিক উত্তর সে দিতে পারে নাই। এক পর্যায়ে সে গণমাধ্যম কর্মীদের অফিসে আসতে বলে আর দেখা করে নাই। সে দেখা না করে গণমাধ্যম কর্মীদের তার অফিসের লোকজন দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে। তার অফিসে বসেই সাংবাদিককে হুমকি দেওয়ার ব্যপারটি সে অস্বীকার করে।

অপরাধ যেখানে সাংবাদিক সেখানে,একজন সৎ নির্ভী ক সাংবাদিকে গালাগাল ও হুমকির প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লি ষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করছি।



Our Like Page
Developed by: BD IT HOST