August 1, 2026, 2:39 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়ায় ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে জিটি স্কুল ছাত্রদের মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name

মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জিটি স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ এপ্রিল ২০২৫) সকালে টুঙ্গিপাড়া উপজেলা শহরের প্রধান সড়কে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা “ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো”, “ইসরাইলের বর্বরতা বন্ধ করো”, “আমরা ফিলিস্তিনের পাশে”—ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মানবতার স্বার্থে এখনই বিশ্ব সম্প্রদায়ের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত।

এ সময় স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরাও অংশগ্রহণ করেন। জিটি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই কর্মসূচিকে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ বিকাশের অংশ হিসেবে উল্লেখ করেন।
১০ম শ্রেণীর শিক্ষার্থী তানভির আহম্মেদ সায়াদ ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রায়হান বিশ্বাস ও রবিউল বিশ্বাস বলেন, “ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। এই মানবতা-বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST