September 10, 2026, 6:04 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ এক যুবক আটক

Reporter Name

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল সহ সোহেল রানা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টীম সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন৷ বাড়িটি তল্লাশীর সময়ে তার ঘরের বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়৷

আটকৃত যুবক ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে ৷ সোহেল রানা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন বলে জানা গেছে৷

এ ব্যাপারে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়।

তার ঘরের বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে৷ প্রাথমিক ভাবে এটি বিদেশি পিস্তল মনে হয়েছে৷ একজনকে আটক করে থানায় আনা হয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST