September 8, 2026, 4:39 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডক্টর জয়নুল আবেদীন রোজ এজাহিকাফ অ্যাওয়ার্ড পেলেন

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ

১০ অক্টোবর ২০২২ ইংরেজি রোজ সোমবার বিকাল ৫ টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ “মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায় তন” কাকরাইল ঢাকায় এশিয়ান জার্নালিস্ট হিউমান রাইটস কালচার ফাউন্ডেশন (এজাহিকাফ) এর আয়োজনে উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস কালচার ফাউন্ডেশন (এজাহিকাফ) অ্যাওয়ার্ড ২০২১ গ্রহণ করলেন যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক ও রাজনীতিবিদ ডক্টর ম জয়নুল আবেদন রোজ। বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সফল এবং দেশের জন্য যাদের অবদান আছে এমন অসংখ্য গুণী ব্যক্তিবর্গকে এ সম্মানে ভূষিত করা হয়।

আরও যারা সম্মাননা পান তাদের মধ্যে উল্লেখযোগ্য মুভি সম্রাটখ্যাত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা প্রফেসর ড. হামিদা খানম, সুপ্রিম কোর্টের ডেপুটি এটোর্নি জেনারেল এস এম নজরুল ইসলাম, কন্ঠশিল্পী আলম আরা মিনু, কন্ঠশিল্পী মেহরীন প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

ডক্টর ম জয়নুল আবেদীন রোজ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার কৃতি সন্তান। তিনি যুক্তরাজ্যের লন্ডনে সপরিবারে বসবাস করেন। তিনি লন্ডনের বাংলা কমিউনিটিতে একটি পরিচিত নাম। তিনি যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, লন্ডন পয়েটস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,

রোজ টিভি ইউকে এর সম্মানিত চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি, ডেইলি বাংলাদেশ ডায়েরি-এর কান্ট্রি ডিরেক্টর, দৈনিক সোনালী সময়-এর সম্পাদকমন্ডলীর সভাপতি, দৈনিক প্রতিবাদ এর সম্পাদক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় পত্রিকা ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

ডক্টর ম জয়নুল আবেদীন রোজ উক্ত অ্যাওয়ার্ড পাওয়ায় আয়োজক কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST