June 19, 2026, 2:03 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৮ কেজি হেরোইন,১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা,৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজিগাঁজা সহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতদের নাম – ১। মোঃ সালমান হোসেন (২১) ২। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) ৩। আবুল কালাম (৪১) ৪। মো: আশানুর (২৮) ৫। মো: হাসান (৩১) ও ৬। ময়ুরী (২৪)৷

 

ডিবি সূত্রে জানা যায়,মঙ্গলবার(২৮ এপ্রিল)দুপুর আনুমানি ক ০৩:০০ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন শহীদ ক্যাপ্টেন মনছুর আলী স্মারনীর পি ডব্লিউ ডি স্টাফ কোয়াটার্সএলাকা য় অভিযান পরিচালনা করে সালমান ও জাহাঙ্গীরআলমকে গ্রেফতার করে।এসময় তার হেফাজত থেকে বিশেষ কায় দায় রক্ষিত ৮ কেজি হেরোইনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

অপরদিকে, বুধবার(২৯ এপ্রিল)সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিমগোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কালামকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে,মঙ্গলবার(২৮ এপ্রিল)সকাল আনুমানিক ০৭:০ ০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবা দের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫৫ কেজি গাঁজাসহ মো: আশানুরকে গ্রেফতার করে।

 

এছাড়া, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ০৬:১৫ ঘটিকায় ডিবি রমনা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন কাকরাইল সুপার মার্কেটস্থ স্টার বেকারীর সামনে অভিযান পরিচালনা করে মো: হাসান ও ময়ুরীকে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এসময় তাদের কাছে উক্ত ফেনসিডিলসহ মাদক কারবারিতে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়,গ্রেফতারকৃতরা মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST