November 6, 2026, 1:52 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকার গুলিস্তানে নরসিংদীর এক যুবকের কাঁটা দুই হাত উদ্ধার

Reporter Name

আবুনাইমরিপন :স্টাফ রিপোর্টার।।
রাজধানীর গুলিস্তানে এক যুবকের কাটা দুই হাত উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধারকৃত দুই হাতের আঙুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগীর নাম ওবায়দুল্লাহ (৩০), বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন তাতারকান্দি গ্ৰামের বাসিন্দা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,আজ গুলিস্তান স্টেডিয়াম মার্কটের এক এবং ৪ নম্বর গেটের মাঝামাঝি মার্কেটের সামনের রাস্তার পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। আঙুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত হয়েছে। তবে ভুক্তভোগীর দেহের বাকি অংশ এখনো উদ্ধার হয়নি। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

ভুক্তভোগী ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদী, তার হাত দুটি গুলিস্তানে কীভাবে এলো এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি।



Our Like Page
Developed by: BD IT HOST