প্রথম বাংলা:জমি-জমাকে কেন্দ্র করে ময়মনসিংহের তারাকা ন্দায় সোহাগ মিয়া (২০) হত্যা মামলার পলাতক আসামী মামুনুর রশিদ(৩৫)’কে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার।
এজাহার মতে,বাদী ইকবাল হোসেন (৫৪), পিতা-মৃত-আব্দুল খালেক,সাং-পশ্চিম মালিডাঙ্গা,থানা-তারাকান্দা,জেলা-ময়মন সিংহ ও বিবাদীদের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ সহ মামলা চলে আসছিল।
উক্ত বিরোধের জের ধরে গত ১২ আগস্ট ২০২৫খ্রি. দুপুর আনু মানিক ০২.২০ ঘটিকায় ডিসিষ্ট সোহাগ মিয়া(২০) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পশ্চিম মালিডাঙ্গা সাকিনস্থ সুরুজ মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর পৌঁছামাত্রই এজাহার নামীয় সহ অজ্ঞাতনামা আসামীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমে র পথরোধ করে চার দিকে ঘেরাও করে ধারালো রাম দা, লোহা র রড,সলফি,চাইনিজ কুড়াল দিয়ে অতর্কিত আক্রমণ করে।
ভিকটিমের চিৎকার শুনে বাদী সহ অন্যান্য সাক্ষীগণ ভিকটিম কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে এ ঘটনায় ভিকটিমের পিতা-ইকবাল হোসেন(৫৪) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
যার মামলা নং-১৩,তারিখ:১৭ আগস্ট ২৫খ্রি., ধারা-১৪৩/৩৪ ১/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০’ঘটনার পর থে কে র্যাব-১৪,ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়।
সিপিএসসি,র্যাব-১৪,ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত আ সামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সিপিএসসি,র্যাব-১, গাজী পুর এর সহায়তায় ২৩ আগস্ট ২৫খ্রিঃ আনুমানিক ১৮:১০ ঘটি কায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার তারাকা ন্দা থানার সোহাগ মিয়া (২০) হত্যা মামলার ৭ নং এজাহার নামীয় পলাতক আসামী মামুনুর রশিদ(৩৫), জেলা-ময়মন সিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।