April 27, 2026, 12:17 pm
শিরোনামঃ
লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তীব্র গরমে সুপেয় পানি নিয়ে সাধারণ মানুষের পাশে পূর্ব নাওডোবা ইউনিয়ন ছাত্রলীগ

Reporter Name

রাসেদুল ইসলাম রিয়াদ”জাজিরা(শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় গরমে ওষ্ঠাগত জনজীবন। ৩৯ ডিগ্রি তাপমাত্রা হলেও অনুভবযোগ্য তাপমাত্রা ৪৪ ডিগ্রি বলে জানাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট ও এ্যাপগুলো। তীব্র এই গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন পথচারীদের জন্য বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করেছন পূর্ব নাওডোবা ইউনিয়ন ছাত্রলীগ। দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন তারা।

রবিবার (২৮এপ্রিল) সকাল থেকে রুবুরহাট থেকে গনির মোড় সড়ক দেখা গেছে ফ্রিতে পানি পান করছেন পথচারীরা । গরমে পথে চলাচলকারী মানুষ তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ পানি।

পথচারী শাহনাজ বেগম তার মেয়েকে নিয়ে পানি পান করে জানান, আমরা অনেকদূর হেঁটেছি। আরো হেঁটে বাড়ি ফিরব। কাজে বের হয়েছিলাম। এই গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তবে কোথায় সেভাবে বিশুদ্ধ পানি না পাওয়ায় পান করিনি। এখানে দেখলাম বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছন পূর্ব নাওডোবা ইউনিয়ন ছাত্রলীগ। ফ্রিতে পানি পেয়ে পান করলাম। বিশুদ্ধ খাবার পানি পানের ব্যবস্থা দেখে আমি খুশি হয়েছি। প্রাণভরে ঠান্ডা পানি পান করেছি।

ভ্যান চালক লাভলু বলেন , এই গরমে ভ্যান চালিয়ে গলা শুকিয়ে যাওয়ার পর চোখের সামনে ফ্রিতে পানি পানের ব্যবস্থা দেখে পরপর তিন গ্লাস পানি খেয়েছি। যারা এই গরমে আমাদের জন্য ঠান্ডা খাবার পানির ব্যবস্থা করেছেন তাদের আল্লাহ ভালো রাখুন এই দোয়া করি।

পূর্ব নাওডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাদশা হারুন ওর রশিদ বলেন,ছাত্রলীগ একটিমানবিক ছাত্র সংগঠন। প্রচণ্ড তাপদাহে শহরে পথচারী,তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষদের পিপাসা লাঘবের জন্য আমরা পূর্ব নাওডোবা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এই উদ্যো গ নিয়েছি। আশা করব সকলে এভাবে তৃষ্ণার্ত মানুষের পাশে এসে দাঁড়াবে।

তিনি আরও বলেন,এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

এবিষয়ে জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী জানান, তীব্র গরমে বিশুদ্ধ পানির এই উদ্বেগকে সাধুবাদ জানাই। সুন্দর এবং পরিছন্ন ভাবেই তারা এটা করছে। প্রশংসার দাবী রাখেন তারা।



Our Like Page
Developed by: BD IT HOST