September 1, 2026, 11:12 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক মহিলা আওয়ামীলীগ নেত্রী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক নাহিদা নুর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের একজন কার্যকরী সদস্য।

ডিবি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুইটি এ ঝটিকা মিছিলের আয়োজক ছিলেন।

এদিকে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।
ছবি, ইন্টারনেট



Our Like Page
Developed by: BD IT HOST